প্রাইম ব্যাংক ও বায়ো বিল্ড ডেভেলপমেন্টের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি ও আবাসন খাতের প্রতিষ্ঠান বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকরা বিশেষ উপহার পাবেন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভেলপমেন্টের পরিচালক ও প্রধান নির্বাহী মো. সুজল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বায়ো বিল্ড ডেভেলপমেন্টে বুকিং দিলে বিশেষ উপহার পাবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং বায়ো বিল্ড ডেভেলপমেন্টের উপদেষ্টা কর্নেল (অব.) মো. মনিরুল ইসলাম ও হেড অব সেলস (জিএম) এসএম আবু সুফিয়ান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি আরো জোরদার করেছে। একই সঙ্গে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।


