শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় আদার দাম বাড়ল কেজিতে ১০০ টাকা

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সাতক্ষীরায় আদার দাম বাড়ল কেজিতে ১০০ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে।

গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এ অর্থবছরের একই সময়ে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে প্রায় ৩০ হাজার টন। এতে স্থানীয় বাজারে আদার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৭১ হ‌াজার ৯১৪ টন। যার আমদানি মূল্য ৮৬৯ কোটি ২৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ আমদানির পরিমাণ ছিল ১ লাখ ১ হাজার ৮৭৬ টন। যার আমদানি মূল্য ছিল ১ হাজার ২১৬ কোটি ১৬ লাখ টাকা। সেই হিসাবে এ বছর আদা আমদানি কমেছে ২৯ হাজার ৯৬২ টন।

বন্দরের আমদানিকারকরা জানান, ভারতের মসলার মোকামগুলোতে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বেড়েছে। তাই দেশের বাজারে গত অর্থবছরের তুলনায় মসলাপণ্যটির সরবরাহ অন্তত ৩০ শতাংশ কমেছে।

এদিকে সরবরাহ কম থাকায় সাতক্ষীরার মসলার বাজারে পণ্যটির দাম বেড়েছে। গতকাল স্থানীয় সুলতানপুর বড়ব‌াজারে সরজমিনে দেখা যায়, বর্তমানে আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও পণ্যটি কেজিতে ১৫০-১৬০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায় আদার দাম বেড়েছে কেজিতে ৯০-১০০ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, আমদানি সংকটের কারণে পাইকারি বাজারে কেজিতে ৭০-৭৫ টাকা পর্যন্ত আদার দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বর্তমানে বাজারে দেশী আদার কোনো সরবরাহ নেই। যা পাওয়া যাচ্ছে তার বেশির ভাগই চীন থেকে আমদানীকৃত।

আদা অস্বাভাবিক দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, স্থানীয় বাজারে সরবরাহকৃত আদার অধিকাংশই আমদানিনির্ভর। সম্প্রতি ভারতীয় আদা আমদানি কমে যাওয়ায় পণ্যটির দাম বেড়েছে। বাজারে সরবরাহ বাড়লে আদার দাম কমবে বলে আশা করেন তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: