এটিবি প্লাটফর্মে ব্র্যাক ব্যাংক বন্ডের লেনদেন শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্মে ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডের লেনদেন গতকাল শুরু হয়েছে।
এ প্লাটফর্মে বন্ডটির তালিকাভুক্তির লক্ষ্যে ডিএসই ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফায়েত উল্লাহ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বন্ডটির লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেট ও ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৷ বিবিএল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডসহ ডিএসই এটিবি প্লাটফর্মে এখন পর্যন্ত আটটি বন্ড ও একটি ইকুইটি তালিকাভুক্ত রয়েছে।


