শিরোনাম

South east bank ad

ইউনাইটেড ফাইন্যান্স ও জেমস কনস্ট্রাকশনের মধ্যে এমওইউ স্বাক্ষর

 প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইউনাইটেড ফাইন্যান্স ও জেমস কনস্ট্রাকশনের মধ্যে এমওইউ স্বাক্ষর

গ্রাহকদের জন্য আরো সহজ ও দ্রুত হোম লোন সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ও জেমস কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এখন থেকে আবাসন প্রতিষ্ঠানটির গ্রাহকরা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ইউনাইটেড ফাইন্যান্স থেকে এ সুবিধা পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান ও জেমস কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্সের শাখা ব্যবস্থাপনা প্রধান মো. এনায়েত লতিফ ও জেমস কনস্ট্রাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমকে আনোয়ার হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষে মোহাম্মদ আবুল আহসান বলেন, ‘গত ১৮ বছর জেমস কনস্ট্রাকশন দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ অংশীদারত্বের মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স, জেমসের গ্রাহকদের জন্য উপযোগী হোম লোন সমাধান ও উৎকৃষ্ট সেবা নিশ্চিত করবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: