শিরোনাম

South east bank ad

পূবালী ব্যাংকের প্রথম ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পূবালী ব্যাংকের প্রথম ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
 

পূবালী ব্যাংক পিএলসির এডিসি বিভাগের প্রথম ত্রৈমাসিক ‘বিজনেস রিভিউ মিটিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিষয়টি জানানো হয়েছে।

বিজনেস রিভিউ মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও ডিজিএম মো. রবিউল আলম।

সভায় পূবালী ব্যাংকের ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা কেন্দ্রীয়, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জোনের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন জোনের এডিসি কর্মকর্তারা (বিএসএ এবং সিএসএ) এতে অংশ নেন। সভায় ব্যাংকের ব্যবসা বৃদ্ধির কৌশল, প্রথম ত্রৈমাসিকের কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: