শিরোনাম

South east bank ad

বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

সিটি ব্যাংক পিএলসি ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ অংশীদারত্বের আওতায় তিতাস গ্যাসের গ্রাহকদের কাছে বিল সংগ্রহ করবে ব্যাংকটি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় তিতাস গ্যাস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংক কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় সিটি ব্যাংকের নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তিতাস গ্যাসের বিল সংগ্রহ সেবা নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং সিটি ব্যাংকের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: