শিরোনাম

South east bank ad

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের উপহার পেলেন ২৭ ক্রেতা

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের উপহার পেলেন ২৭ ক্রেতা

ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ২৭ জন ক্রেতার হাতে উপহারের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য তুলে দেয়া হয়েছে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উপহারপ্রাপ্তদের মধ্যে গাজীপুরের চারজন, নীলফামারীর ১০, টাঙ্গাইলের পাঁচ এবং সিলেটের আটজন ক্রেতা রয়েছেন। আলাদা অনুষ্ঠানে তাদের হাতে উপহার তুলে দিয়েছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশজুড়ে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এর আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন ‘কোটি কোটি টাকার’ পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা।

ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে উপহার তুলে দেয়া প্রসঙ্গে আমিন খান বলেন, ‘ঈদে ক্রেতাদের হাতে উপহার দিতে পেরে ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করছে ওয়ালটন। দেশে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে গেছে। ওয়ালটনের পণ্য বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। আমাদের প্রত্যাশা, আপনারা সবাই ওয়ালটনের সঙ্গে থাকবেন। আগামীতে ওয়ালটন আরো বড় অফার বাজারে নিয়ে আসছে।’

গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এ সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: