শিরোনাম

South east bank ad

চলতি সপ্তাহে পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা

 প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

চলতি সপ্তাহে পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এজিএমে কোম্পানিগুলোর সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করবেন বিনিয়োগকারীরা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ৩০ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিটি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১৫ পয়সায়।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ৩০ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৫ পয়সায়।

আরএকে সিরামিকস: কোম্পানিটির এজিএম ৩১ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ৩১ মার্চ বেলা ১১টায় অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৫৩ পয়সায়।

সেনা ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম ৩১ মার্চ বেলা ১১টা ৩০ মিনিটে হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সেনা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৮ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: