স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
দিবসটি উপলক্ষে গতকাল সূর্যোদয়ের পরপরই চবকের প্রধান দপ্তর, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব, সংঘ এবং বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে চবক সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহসহ অন্যান্য বোর্ড সদস্যদের নিয়ে বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চবকের বিভাগীয় ও উপবিভাগীয় প্রধানরা, মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতারা, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


