শিরোনাম

South east bank ad

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ওমরাহ প্যাকেজ পেলেন তিনজন

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ওমরাহ প্যাকেজ পেলেন তিনজন

রমজান মাস উপলক্ষে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ওমরাহ প্যাকেজ জিতে নিয়েছেন তিনজন।

বিজয়ীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে নগদের পক্ষ থেকে উপহার পৌঁছে দেয়া হয়েছে। নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনে অংশ নিয়ে সম্প্রতি রাজধানীর উত্তরার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, কাফরুলের ঠিকাদার মো. শাহজাহান ও লালমনিরহাটের কৃষক মো. মানিক এ পুরস্কার বিজয়ী হয়েছেন।

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (এমএসএফ) ‘নগদ’ কর্তৃপক্ষ সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরস্কার হিসেবে ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার সুযোগ পেয়ে বিজয়ী তিনজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন বলেন, ‘মা অসুস্থ, ওষুধপত্র কেনার জন্য নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করি। আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে যাব, এটা একটা পরম সৌভাগ্য।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্কাটনের মসজিদুন নূরের খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ ও নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম শহীদুল ইসলাম বারাকাতি।

এ প্রসঙ্গে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘নগদ ইসলামিকের এ ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন মুসলমান ভাই পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে পারবেন, এটার জন্য আমরা অনেক আনন্দিত।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: