শিরোনাম

South east bank ad

সোনালী ব্যাংকের সখিপুর শাখার আধুনিকায়ন ও এটিএম বুথ চালু

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সোনালী ব্যাংকের সখিপুর শাখার আধুনিকায়ন ও এটিএম বুথ চালু

সোনালী ব্যাংক পিএলসির টাঙ্গাইলের সখিপুর শাখা ভবনের আধুনিকায়ন কাজ সম্পন্ন হয়েছে।

একই সঙ্গে একটি এটিএম বুথ সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান ফিতা কেটে সখিপুর শাখার আধুনিকায়ন ও এটিএম বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহফুজুর রহমান, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম হাবিবুর রহমান এবং প্রিন্সিপাল অফিস ঘাটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ খোরশেদ আলম খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন নির্বাহী, সখিপুর শাখার কর্মকর্তা ও গ্রাহকরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: