শিরোনাম

South east bank ad

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯১তম সভা

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯১তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সোমবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া।

শাহ্জালাল ইসলামী ব্যাংক গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: