শিরোনাম

South east bank ad

বড় পরিসরে নতুন স্থানে ব্র্যাক ব্যাংক মতিঝিল শাখার উদ্বোধন

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বড় পরিসরে নতুন স্থানে ব্র্যাক ব্যাংক মতিঝিল শাখার উদ্বোধন

গ্রাহকদের সর্বাধুনিক ও সেরা মানের ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরো বড় পরিসরে মতিঝিল শাখার উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মতিঝিলের ৮৬-৮৭ নম্বর ভবন রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারে (২য় তলা) এ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্রের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন এ শাখায় আধুনিক প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, লকার সার্ভিস ও ডেডিকেটেড সিআরএম সুবিধা রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: