শিরোনাম

South east bank ad

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ডিএমডি ও সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দ আবুল হাশেম ২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রিন্সিপাল অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী সৈয়দ আবুল হাশেম একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) ও ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (এফসিএমএ)। তিনি ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশ-বিদেশে ফাইন্যান্সের ওপর বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: