ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখাগুলোর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।
ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান। সম্মেলনে এএমডি মো. আলতাফ হুসাইন, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জরা অংশ নেন।


