শিরোনাম

South east bank ad

ট্রাস্ট ব্যাংক ও সিজি রানার বিডির মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ট্রাস্ট ব্যাংক ও সিজি রানার বিডির মধ্যে চুক্তি স্বাক্ষর

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর সিজি রানার বিডি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের আওতায় বিওয়াইডির গ্রাহকরা এ ব্যাংক থেকে অটো লোন গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: