প্রিমিয়ার ব্যাংকে ইন্টেগ্রিটি অ্যান্ড এথিকস প্র্যাকটিস বিষয়ক কর্মশালা
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ইন্টেগ্রিটি ও এথিকস প্র্যাকটিস ইন ব্যাংকিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করেন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর। এ সময় অনুপ্রেরণামূলক বক্তব্য দেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এছাড়া প্রযুক্তিগত অধিবেশনগুলো পরিচালনা করেন স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক মো. হাফিজুর রহমান খান ও বাংলালিংকের কমপ্লায়েন্স পরিচালক মোহাম্মদ আদিল হোসেন।


