ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় যমুনার প্রিমিয়াম স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানী পূর্বাচলে স্থায়ী অঙ্গনে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা বেশ জমে উঠেছে। দেশ সেরা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস ব্র্যান্ড যমুনা তার ক্রেতা সাধারনের জন্য মেলা উপলক্ষে লোভনীয় সব অফার নিয়ে এসেছে ,মেলা যমুনা পণ্য কিনে ক্রেতারা সর্বোচ্চ ২৫%পর্যন্ত নগদ মূল্য ছাড় পাবেন। মোটরসাইকেল প্রেমীরা পেগাসাস মোটর বাইক কিনে সর্বোচ্চ ২০,৫০০ টাকা পর্যন্ত মূল্য ছাড় সহ আকর্ষনীয় সব গিফট পাবেন।
মাত্র ৫০০০ টাকা বুকিং দিয়ে পেগাসাস মোটর বাইকের মালিক হওয়ার সুবর্ন সুযোগ ও থাকছে। এছাড়াও যমুনা স্মার্ট এল,ই,ডি টিভিতে থাকছে লোভনীয় সব অফার মাত্র ৫০,০০০ টাকায় ৫৫" 4k,UHD,LED TV শুধুমাত্র মেলায় অফার আগত ক্রেতারা এ সুযোগ পাবেন। মেলার এ সকল অফার সম্পর্কে বলতে গিয়ে মার্কেটিং বিভাগের পরিচালক সেলিম উল্লাহ সেলিম বলেন ,বাণিজ্যেমেলা।
ক্রেতা দর্শনার্থীদের এক মিলনমেলা ,আমাদের সম্মানিত ক্রেতা সাধারন এ মেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন। ক্রেতাদের চাহিদার দিকে নজর রেখে যমুনা লোভনীয় সব অফারের মেলা নিয়ে এসেছে শুধু তাই নয় সারাদেশে যমুনা পণ্যের অগনিত ক্রেতা সাধারনের কথা মাথায় রেখে দেশব্যাপী ছড়িয়ে থাকা যমুনা প্লাজা ও অনলাইন স্টোরে ও এ সকল অফার মেলা চলাকালীন সময় পযন্ত বলবৎ থাকবে।
এছাড়াও ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে তিনটি আকর্ষণীয় বান্ডেল অফারে থাকছে ঘর সাজানোর প্রয়োজনীয় সব সামগ্রী, ফ্রিজ,স্মার্ট এল,ই,ডি টিভি ও মাইক্রো ওভেনের সমন্বয়ে এ বান্ডেল অফারটি ক্রেতা তার ক্রয় ক্ষমতার মধ্যেই পেয়ে যাবেন।


