বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের পাশে দাড়িয়েছে এম. এ. হাসেম ট্রাস্ট
পারটেক্স পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরার কাছে খাদ্য সামগ্রী তুলে দেন পারটেক্স গ্রুপের হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী। উল্লেখ্য, গতবছর এম.এ. হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবার এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষতে ও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যহত থাকবে।



