শিরোনাম

South east bank ad

এবি ব্যাংক ও যান্ত্রিক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এবি ব্যাংক ও যান্ত্রিক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি. এবং যান্ত্রিক লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ যান্ত্রিক লিমিটেড থেকে যান্ত্রিক সার্টিফাইড কার সার্ভিসের উপর সর্বোচ্চ ৫০% ছাড় এবং ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
এবি ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. হাবিবুল মামুন এবং যান্ত্রিক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জনাব বিপ্লব বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং জনাব তৌফিক হাসান এবং যান্ত্রিক লিমিটেডের ব্যবস্থাপক ও বিজনেস ডেভেলপমেন্ট জনাব এস.এম.শিহাব।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: