শিরোনাম

South east bank ad

সীমান্ত ব্যাংকে নতুন দুই স্বতন্ত্র পরিচালকের যোগদান

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সীমান্ত ব্যাংকে নতুন দুই স্বতন্ত্র পরিচালকের যোগদান

সীমান্ত ব্যাংক পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবুল কাশেম মো. শিরিন ও ব্যারিস্টার শাহ্‌ওয়ার জামাল নিজাম। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অভিজ্ঞ ব্যাংকার আবুল কাশেম মো. শিরিন প্রায় এক দশক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০০৩ সালে ইভিপি হিসেবে ব্যাংকটিতে যোগ দেন।

তার নেতৃত্বে ডাচ্-বাংলা ব্যাংক দেশের সর্ববৃহৎ এটিএম/পিওএস, কার্ড, মোবাইল অ্যাপ, এমএফএস ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক স্থাপন করে।

এর আগে আবুল কাশেম মো. শিরিন বেসিক ব্যাংকে ডিজিএম ও হেড অব আইটি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে সহকারী প্রকৌশলী (কম্পিউটার প্রোগ্রামার) হিসেবে কর্মজীবন শুরু করেন।

আবুল কাশেম মো. শিরিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, ব্যাংকক থেকে যথাক্রমে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করেন।

অন্যদিকে ব্যারিস্টার শাহ্‌ওয়ার জামাল নিজাম ২০০১ সালে যুক্তরাজ্যের শীর্ষ কোম্পানি ল চেম্বার ‘আর্সকিন চেম্বারস’-এ পিউপিল ব্যারিস্টার হিসেবে আইন পেশা শুরু করেন। ২০০২ সালে দেশে ফিরে এসে সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ শুরু করেন।

শাহ্‌ওয়ার জামাল নিজাম ২০০৪ সালে সিটি ব্যাংক এনএ-তে লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে যোগ দেন।

২০০৭ সালে তিনি সিঙ্গাপুরের আন্তর্জাতিক ল ফার্ম অ্যাশার্স্ট অ্যান্ড ডুয়েন মরিসে কাজ শুরু করেন। ২০১১ সালে আবারো দেশে ফিরে এসে আন্তর্জাতিক বিনিয়োগে বিশেষায়িত ল’ ফার্ম ডিএফডিএল বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

শাহ্‌ওয়ার জামাল নিজাম ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউকে থেকে করপোরেট ও বাণিজ্যিক আইনের ওপর বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন।

তিনি ২০০০ সালে সোসাইটি অব সোসাইটি অব লিঙ্কন’স ইন থেকে ডাক পেয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বারের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এছাড়া ২০০১ সালে কুইন ম্যারি কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং লর ওপর এলএলএম সম্পন্ন করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: