কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার কার্যক্রম শুরু
প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে উপ-শাখার কার্যক্রম শুরু করেছে। আজ ৭ এপ্রিল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উপ-শাখার উদ্বোধন করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কবির আহমেদ, এফআই ও বিডি প্রধান কাজী মোঃ সাফায়েত কবির, সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্র্যাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


