শিরোনাম

South east bank ad

বৈদেশিক মুদ্রা ব্যবহারে সমন্বিত নীতিমালা প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রা ব্যবহারে সমন্বিত নীতিমালা প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

নির্দেশনা অনুযায়ী, বার্ষিক ভ্রমণ কোটা ১৮ হাজার ডলারই নির্ধারিত থাকছে। তবে যেকোনো যাতায়াতে একজন আন্তর্জাতিক যাত্রী নগদ সর্বোচ্চ ১০ হাজার বাংলাদেশী টাকা সঙ্গে রাখতে পারবেন।

আমদানি ও পরিবহন সেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সমন্বিত নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, আন্তর্জাতিক কার্ডের ব্যবহার, বিদেশী প্রতিষ্ঠানের মুনাফা ও রয়্যালটিসহ বিভিন্ন খাতে ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংককে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বার্ষিক ভ্রমণ কোটা ১৮ হাজার ডলারই নির্ধারিত থাকছে। তবে যেকোনো যাতায়াতে একজন আন্তর্জাতিক যাত্রী নগদ সর্বোচ্চ ১০ হাজার বাংলাদেশী টাকা সঙ্গে রাখতে পারবেন। এছাড়া বৈধ চাকরি, অভিবাসন বা বিদেশে লেখাপড়ার উদ্দেশ্যে স্থায়ীভাবে গমনকারীদের ক্ষেত্রে বার্ষিক অব্যবহৃত ট্রাভেল কোটার পুরো অর্থ একবারে ছাড় করতে পারবে ব্যাংক।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: