শিরোনাম

South east bank ad

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৪৪১ মিলিয়ন ডলার

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৪৪১ মিলিয়ন ডলার

চলতি অর্থবছরের নভেম্বর মাসের ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ৪৪১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৮৯৭ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ১২ হাজার ৫৯০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: