শিরোনাম

South east bank ad

লঞ্চে আগুনের ভয়াবহতা ছবিই বলে দেয়

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষ নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন প্রায় দুই শতাধিক যাত্রী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

অগ্নিদগ্ধরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও অনেককে উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধের সংখ্যা আরও বাড়ার আংশকা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এই দুর্ঘটনা ঘটে।

লঞ্চটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

লঞ্চে আগুন লাগার ঘটনায় মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক ,বন্দর ও পরিবহন বিভাগ-কে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: