গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সন্ধ্যা অনুমান ০৬:৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই(নিঃ) সুমন চক্রবর্তী সঙ্গীয় কনস্টেবল/৮৫৪ আবুল কালাম, কনস্টেবল/৯৩৬ বাসুদেব মল্লিক, কনস্টেবল/১১৬৬ শহিদুল ইসলাম-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু পার্কের পিছনে সিটি কর্পোরেশন পাবলিক টয়লেটের সামনে ফাঁকা জায়গার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। রাকিন আহমেদ (২১), পিতা- মৃত নজির আহমেদ, মাতা- রাহেলা বেগম, সাং- জালালি-০২, ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


