শিরোনাম

South east bank ad

ধুনটে মামীকে ধর্ষণচেষ্টার মামলায় ভাগিনা গ্রেপ্তার

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার ধুনট উপজেলায় হালকায়-জিকিরের অনুষ্ঠান থেকে মামীকে মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় হরলিক্স মিয়া (৪৫) নামে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরলিক্স উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের তবু মিয়ার ছেলে।

মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে নিজ বাড়ির ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক ব্যবসায়ী স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে ঢাকায় ব্যবসা-বানিজ্য করেন। দিনমজুর হরলিক্সের সঙ্গে ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর পারিবারিকভাবে সুসম্পর্ক ছিল। ওই ব্যবসায়ী ঢাকা থেকে হরলিক্সের মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে বাড়িতে স্ত্রীর কাছে টাকা পাঠাতো। হরলিক্স তার মামীকে বাজার সয়দা করে দেওয়াসহ পারিবারিক নানা কাজে সহযোগিতা করতো। এ অবস্থায় মামীর ওপর কু-দৃষ্টি পড়ে হরলিক্সের। সুযোগ পেলেই হরলিক্স তার মামীকে কুপ্রস্তাব দেয়। কিন্ত মামী রাজী না হলে হরলিক্স ক্ষুব্ধ হয়ে ওঠে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে বাদশা মিয়ার বাড়িতে হালকায়-জিকিরের অনুষ্ঠানে যায় মামী। এ সময় সুযোগ বুঝে হালাকায়-জিকিরের অনুষ্ঠান থেকে মামীকে কাপড় দিয়ে মুখ বেঁধে নিজ বাড়িতে শয়ন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হরলিক্স। মামী তখন লাথি দিয়ে হরলিক্সকে খাটের ওপর থেকে মাটিতে ফেলে দিয়ে চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে হরলিক্সকে আটক করে থানায় খবর দেয়। এ ঘটনায় ধর্ষণচেষ্টার শিকার গৃহবধূ বাদি হয়ে রাতেই হরলিক্সের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হরলিক্স তার মামীকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: