এমপির গাড়ি পুড়িয়ে দেয়ার ঘোষনা উপজেলা চেয়ারম্যানের, থানায় জিডি
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দেয়ার প্রকাশ্য ঘোষনার নাটোরের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর সৃষ্টি হয়েছে উত্তেজনা। শনিবার রাতেই উপজেলার চান্দাই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীগ সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন মোল্লা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় জিডি করেছেন।
৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা এলাকায় এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান,জিডি রেকর্ড করে তারা আদালতে প্রেরণ করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারি জানান এমপি আব্দুল কুদ্দুস নৌকার বিপক্ষে কাজ করেন সে কারণে তিনি এ ঘোষনা দিয়েছেন।


