শিরোনাম

South east bank ad

ইয়ামাহা বাইক কেনায় অর্থায়ন সুবিধা দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এসিআই মটরসের ইয়ামাহা টু-হুইলার মোটরবাইক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে।এ চুক্তিতে এসিআই মটরসের ইয়ামাহা টু-হুইলার মোটরবাইক ক্রেতাদের অর্থায়ন সুবিধা দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এ ভার্চুয়াল সই অনুষ্ঠানে অংশ নেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার।
এতে আরও অংশ নেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইবিএলের হেড অব অ্যাসেট (রিটেইল ও এসএমই ব্যাংকিং) তাসনীম হোসেন এবং রিটেইল অ্যাসেট ও সাপ্লাই চেইন অর্থায়ন প্রধান এম. মুস্তাফিদুজ্জামান, এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী এবং পরিচালক মো. মনির হোসেন খানসহ অন্যরা ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: