শিরোনাম

South east bank ad

বেশির ভাগ খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

বেশির ভাগ খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। এদিন প্রায় সব খা‌তের শেয়া‌রে নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ১ শতাংশ কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব ধরনের সূচকে ছিল নিম্নমুখী প্রবণতা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পরই ডিএসইর সূচক নিম্নমুখী ছিল। দিন শেষে ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৭ পয়েন্ট কমে ২ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২২৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২০৭ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইতে গতকাল ১ হাজার ৭০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১৮ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৫টির ও দর অপরিবর্তিত ছিল ৪৯টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১৪ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। সাধারণ বীমা খাত ১২ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৮ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৩ শতাংশ।

গতকাল বেশির ভাগ খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। সাধারণ বীমা খাতে খাতে ৩ দশমিক ১ শতাংশ, পাট খাতে ২ ও জীবন বীমা খাতে ১ দশমিক ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সর্বোচ্চ ১ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারে। এছাড়া সিরামিক খাতে দশমিক ৯ ও বস্ত্র খাতে দশমিক ৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬১ পয়েন্ট কমে ৯ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৭টির ও দর অপরিবর্তিত ছিল ২৬টির। গতকাল সিএসইতে প্রায় ৯ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ কোটি টাকা।

BBS cable ad