শিরোনাম

South east bank ad

‘বাংলাদেশে ৩ হাজার ৩২৭ কোটি টাকা বিনিয়োগ করবে শেভরন’

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

‘বাংলাদেশে ৩ হাজার ৩২৭ কোটি টাকা বিনিয়োগ করবে শেভরন’
বাংলাদেশের জ্বালানী খাতে বহুজাতিক প্রতিষ্ঠান শেভরন আরও ৪০ কোটি ডলার অর্থাৎ ৩ হাজার ৩২৭ কোটি টাকা আগ্রহী হয়েছে বলে জানিয়েছেন বিদু্ৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে তিস্তা সোলার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। তিস্তা সোলারের পক্ষে চুক্তি সাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে বোর্ডের সচিব মিনা মাসুদুজ্জামান। গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করতে যাচ্ছে তিস্তা সোলার। চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছরে এ প্লান্ট থেকে বিদ্যুৎ প্রতি কিলোওয়াট ১৫ সেন্ট দরে বিক্রি করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তিস্তা সোলারের সঙ্গে যৌথভাবে রয়েছে বেক্সিমকো গ্রুপ। প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বিত কাজ করে মোট বিদ্যুত উৎপাদনের দশ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করার লক্ষ্য আছে সরকারের। শহরের ছাদ ব্যবহারের কথা ভাবছি। আরও সামনে সূর্যগ্রাম প্রকল্প গ্রহণের মাধ্যমে সোলারের ওপর নির্ভরশীল হতে যাচ্ছি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ইলেকট্রিক গাড়ি ব্যবহারে ঝুঁকছে। বাংলাদেশকেও এদিকে যেতে হবে। তিস্তা সোলার প্রথম দেশিয় কোম্পানি ২০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফায়েজুল আমিন, পিজিসিবির কোম্পানি সচিব মোঃ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন্।
BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: