আইসিএমএবি খুলনা শাখার চেয়ারম্যান জিয়াউল ও সেক্রেটারি মোতালেব
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান শেখ এফসিএমএ, সেক্রেটারি পদে আবদুল মোতালেব এফসিএমএ ও ট্রেজারার পদে মো. আসাদুজ্জামান এফসিএমএ নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি খুলনার সিএমএ ভবনে অনুষ্ঠিত খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় তাদের ২০২৬ সালের জন্য নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান আজিজুর রহমান এফসিএমএ।


