শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন মুলাদীর মনির সিকদার

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন মুলাদীর মনির সিকদার

গ্রিস প্রবাসী মো. আব্দুল আহাদের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে ব্যাংকের মুলাদী শাখার গ্রাহক হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে বৃহস্পতিবার ডিজিটাল র‌্যাফল ড্র শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

র‌্যাফল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার।

উল্লেখ্য, রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফল ড্রর মাধ্যমে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেয়া হবে। প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবিবার-বৃহস্পতিবার) একটি করে ড্র অনুষ্ঠিত হচ্ছে, যা ১৮ মার্চ পর্যন্ত চলবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: