শিরোনাম

South east bank ad

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত

 প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত

দুই বছরের জন্য ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

এতে মো. রাশেদ আকতার সভাপতি ও রশীদ-উন-নবী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে ব্যাংকার্স ক্লাব।

এতে জানানো হয়, নির্বাচনে বিভিন্ন পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যাংকার্স পরিষদ এ দুটি প্যানেলের মোট ৪৬ প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল এবং সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সর্বজনীন ব্যাংকার পরিষদ প্যানেল বিজয়ী হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সুবীর কুমার কুণ্ডু, সহসভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস ও সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।

পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এমএম সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ ক ম রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর ও আজমেরী সুলতানা।

উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ দেশের ব্যাংকার কমিউনিটির বৃহত্তম নিবন্ধিত ক্লাব। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক মিলিয়ে ক্লাবের সদস্য সংখ্যা প্রায় দুই হাজার।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: