শিরোনাম

South east bank ad

৪৭৯৫ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

৪৭৯৫ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহি বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০১ এপ্রিল ২০২১ ইং তারিখ ২৩৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বড় দারোগারহাটস্থ ওজন স্কেল এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ‘‘পূবাশা পরিবহণ’’ যাত্রিবাহি বাসকে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার বাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামালে বাস থেকে ০২ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ সৈয়দ আলম (৫৯), পিতা- মৃত নজির আহম্মেদ, মাতা- মৃত মঞ্জুরা খাতুন, সাং- বেরুনতলী (উত্তর হ্নীলা), পো- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং ২। মোঃ নুর হোসেন (৩২), পিতা- ইমাম হোসাইন, মাতা- লালু বেগম, সাং- খুরসকুল, পো- খুরসকুল, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজাদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের নিজ হেফাজতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে ৪,৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: