শিরোনাম

South east bank ad

র‌্যাব-৪ এর অভিযানে ৩৮৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব-৪ এর অভিযানে ৩৮৬০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ১৯/০১/২০২০ ইং তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮৬০ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৮,৭৩০/- টাকা এবং ০৩ টি মোবাইলসহ মাদক কারবারি মোঃ মাহমুদুল হাসান (৩৯), জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলা হতে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।

অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: