সিআইডি,ঢাকায় বদলি হওয়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসপি এনামূল হককে সম্মাননা দিলেন চুয়াডাঙ্গার এসপি
সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পুলিশ সুপার এনামুল হককে সিআইডি ঢাকাতে পদায়ন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা থেকে সিআইডি, বাংলাদেশ পুলিশ, ঢাকায় বদলী হওয়ায় তাঁকে আজ আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানান চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। এনামুল হককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হতে বিসিএস (পুলিশ) ক্যাডারে, সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন গত ২৩ জুন ২০২০।
গত ১ জুলাই ২০২০ তাঁকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাচ পরিয়ে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আবু তারেক। র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।