শিরোনাম

South east bank ad

কুখ্যাত ডাকাত সৈয়দ আলীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ

 প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

কুখ্যাত ডাকাত সৈয়দ আলীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের কুখ্যাত ডাকাত সৈয়দ আলী সৈয়দকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ মার্চ) সন্ধায় উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে দোয়ারাবাজার থানার এসআই মো. মিজানুর রহমান ও এএস আই শরীফ মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সৈয়দ আলীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলা, একটি নারী নির্যাতন মামলা ও একটি সিধেঁল চুরি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিল।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম জানান, একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত সৈয়দ আলী সৈয়দকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে রোববার (২১ মার্চ) আদালতে প্রেরণ করা হবে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: