শিরোনাম

South east bank ad

অভিজ্ঞতা ছাড়াই মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   চাকরির খবর

অভিজ্ঞতা ছাড়াই মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এবিএ-এসবিএ বিভাগের ‘রিটেল বিজনেস অ্যাসোসিয়েট’ পদে জনবল নেওয়া হবে। গত ৫ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ জুন পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: রিটেল বিজনেস অ্যাসোসিয়েট

বিভাগ: এবিএ-এসবিএ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি (চুক্তিভিত্তিক)

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই, ফলে নতুনদের জন্য এটি একটি ভালো সুযোগ।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ২০,০০০ থেকে ২৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৬

BBS cable ad

চাকরির খবর এর আরও খবর: