শিরোনাম

South east bank ad

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

টানা দুই মাস সংকোচনের পর দেশটির ম্যানুফ্যাকচারিং সূচক ফের ইতিবাচক ধারায় ফিরেছে।

প্রতিকূল আবহাওয়া কেটে যাওয়া ও বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ার সুবাদে গত সেপ্টেম্বরে চীনের কারখানাভিত্তিক উৎপাদন খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি দেখা গেছে। টানা দুই মাস সংকোচনের পর দেশটির ম্যানুফ্যাকচারিং সূচক ফের ইতিবাচক ধারায় ফিরেছে। তবে রফতানিনির্ভর এ প্রবৃদ্ধি এগোলেও আবাসন খাতের সংকট ও অভ্যন্তরীণ ভোগ কমে যাওয়া সার্বিক অর্থনীতিকে এখনো চাপের মুখে রেখেছে। খবর রয়টার্স।
AKIJ Advertisement

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির অফিশিয়াল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫০ দশমিক ১ পয়েন্টে পৌঁছেছে। আগস্টে সূচকটি ছিল ৪৯ দশমিক ৮ পয়েন্ট। সাধারণত পিএমআই সূচক ৫০ পয়েন্টের ওপরে থাকলে সংশ্লিষ্ট খাতে প্রবৃদ্ধি নির্দেশ করে, এর নিচে থাকলে সংকোচন বোঝায়। বার্তা সংস্থা রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন, চূড়ান্ত ফল ঠিক তেমনই এসেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত মাসে কারখানাগুলোয় নতুন পণ্যের ক্রয়াদেশ বা নতুন অর্ডারের সূচক দাঁড়িয়েছে ৫০ দশমিক ৫ পয়েন্টে। একই সময় সার্বিক উৎপাদন সূচক বেড়ে ৫১ দশমিক ৭ পয়েন্টে পৌঁছেছে। হংকংভিত্তিক গবেষণা সংস্থা গুওতাই হাইতোং সিকিউরিটিজের অর্থনীতিবিদ হাও ঝো বলেন, ‘চীন সরকারের সাম্প্রতিক আর্থিক নীতি ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। তবে আবাসন খাতের সংকট কাটিয়ে পরিবারের ঋণের বোঝা কমাতে না পারলে অভ্যন্তরীণ ভোগ বাড়ানো কঠিন হবে।’

সরকারি তথ্যের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান রেটিংডগের জরিপের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ম্যানুফ্যাকচারিং পিএমআই বেড়ে ৫২ দশমিক ১ পয়েন্টে উঠে এসেছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। সূচকটি আগস্টে ছিল ৫১ দশমিক ৫ পয়েন্ট।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: