শিরোনাম

South east bank ad

অনলাইনে অর্ডার করলো আইফোন, পেলেন চকলেট

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অনলাইন কেনাকাটায় মাঝেমধ্যেই ঝামেলার খবর আসে। কেউ অর্ডার দিয়েছেন আইফোন এসেছে সাবান। কেউ কেউ টিভি বা অন্যান্য কোনো ইলেকট্রনিক্স জিনিস অর্ডার করে পাথর, ইট বা সাবানের বারও পেয়েছেন। এমন ঘটনা প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটতেই থাকে। তবে এবার এক ক্রেতার সঙ্গে যা ঘটল, তাতে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই।

এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন। বদলে যা এল বাড়িতে, তা দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। প্যাকেটের মধ্যে পেলেন চকলেট। এমনই ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে।

তিনি গত ২ ডিসেম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন। ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল গত ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল। প্রায় দু’সপ্তাহ পর গত (২৪ ডিসেম্বর)শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেয়ার সিদ্ধান্ত নেন।

সেই কথা তিনি সংস্থার ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়। বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ! মোবাইলের বদলে বাক্সের বিতরে রাখা রয়েছে দু’টি চকোলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো।

ঘটনাটি বিস্তাড়িত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। তার পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করেন। সংস্থার তরফ থেকে ড্যানিয়েলকে জানানো হয় যে তারা ঘটনাটির অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে। ড্যানিয়েলকে যাতে চকোলেটের পরিবর্তে মোবাইলটি পৌঁছে দেওয়া যায় সেই জন্য অ্যাপেলের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ঐ সংস্থা।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: