শিরোনাম

South east bank ad

নিটল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

নিটল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত সভায় এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৪ পয়সায়।

নিটল ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৪২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৩ কোটি ৭৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২২ লাখ ১৮ হাজার ২০। এর ৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৯৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

বীমা এর আরও খবর: