শিরোনাম

South east bank ad

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইকোলেটের ১.৬ কোটি ডলারের বিনিয়োগ

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইকোলেটের ১.৬ কোটি ডলারের বিনিয়োগ
 

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৯৬ কোটি ১৩ লাখ টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ইকোলেট বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি করা হবে। এ প্রকল্পের মাধ্যমে ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রচলিত রফতানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা পণ্য বহুমুখীকরণে কাজ করছে।
এলইডি পণ্যের অন্তর্ভুক্তি বেপজার পণ্য ও রফতানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।

চুক্তি অনুষ্ঠানে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোলিমান চুক্তিতে সই করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ অনেকেই।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: