শিরোনাম

South east bank ad

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ অংশীদারত্বের আহ্বান

 প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ অংশীদারত্বের আহ্বান

বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে পারস্পরিক সহযোগিতা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শিল্পের প্রবৃদ্ধি ও রূপান্তরের পরবর্তী ধাপ বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ নিরন্তর অংশীদারত্ব অপরিহার্য। রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ইফতার মাহফিলে এ কথা বলেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড প্রতিনিধি, কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বাংলাদেশ বর্তমানে উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। গত ফেব্রুয়ারিতে সফল নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যা ব্যবসায়িক পরিবেশে নতুন আত্মবিশ্বাস জোগাচ্ছে।

তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশের পোশাক খাত আগামী এক দশকে ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং বর্তমানে ২৭৫টি লিড প্রত্যয়িত কারখানা নিয়ে সবুজ শিল্পায়নে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান। ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে এইচঅ্যান্ডএমের কান্ট্রি হেড জিয়াউর রহমান বক্তব্য রাখেন।

তিনি পোশাক শিল্পের নীতি-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সরকারের সঙ্গে কার্যকর আলোচনা ও সমন্বয় বজায় রাখার জন্য বিজিএমইএর প্রতি আহ্বান জানান।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: