“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাংবিধানিক মর্যাদা সমুজ্জ্বল রাখার লক্ষ্যে ফরিদপুরে কর্মরত প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীরা একত্রিত হয়ে আজ শনিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় স্থানীয় জসীমউদ্দীন অডিটোরিয়ামে এক সমাবেশে মিলিত হন। জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল, কৃষিসহ এ জেলার সকল কর্মকর্তা কর্মচারীরা অতিসম্প্রতি দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে অবমাননাকর বিচ্ছিন্ন কিছু ঘটনা সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
সমাবেশে উপস্থিত জেলা প্রশাসক অতুল সরকার, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়া, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হামিদ, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান স্বাচিব সভাপতি ডাঃ এম এ জলিল, বিএমএ সভাপতি প্রফেসর ড. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, কেআইবি সভাপতি ও উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর ড. হযরত আলী, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজহান, বিসিএস শিক্ষা সমিতি ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন।



