শিরোনাম

South east bank ad

সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধের মেয়াদ বা সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিন আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী আগামী বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বা লকডাউন বহাল থাকবে।

সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন। বৃহঃবার (২২ এপ্রিল) রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেইসাথে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে সহায়তা করেন।
রংপুর মহানগরীর স্টেশন, লালবাগ, শাপলা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মাস্ক না পড়ায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: