শিরোনাম

South east bank ad

ব্যান্ডউইথের দাম কমালো বিটিসিএল

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ব্যান্ডউইথের দাম কমালো বিটিসিএল
ডেটা ও ইন্টারনেট সেবার দাম পুননির্ধারণ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতি এমবিপিএসের জন্য ব্যান্ডউইথ চার্জ মাসিক সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, বিটিসিএলের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি), ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), ডেটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডেটা ও ইন্টারনেট সেবার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। তবে পুনর্নির্ধারিত এ দামে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিসিএলের ওয়েবসাইট www. btcl. gov. bd এ লগইন করতে বলা হয়েছে।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: