প্রাইম ব্যাংকের গ্রাহক র্যানকন কার হাবে পাবেন বিশেষ সার্ভিস সুবিধা
ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে র্যানকন কার হাব লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
ফলে ব্যাংকটির গ্রাহকরা প্রতিষ্ঠানটি থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে র্যানকন কার হাবের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং র্যানকন কার হাবের এক্সিকিউটিভ ডিরেক্টর হামদুর রহমান সাইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরো সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র্যানকন কার হাবের হেড অব সেলস অ্যান্ড অপারেশনস ওবায়দুর রহমান পাটোয়ারী ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজার সাইদুর রহমান।


