ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৯৭ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৭২ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্স্যুরেন্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, সাউথ ইস্ট ব্যাংক, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও সায়হাম টেক্সটাইল মিলস।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সিটি ইন্স্যুরেন্সের সবচেয়ে বেশি ১২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৭ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১২ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ২০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ শার্প ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ পূবালী ব্যাংকের ৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৮ টাকায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৭ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ২০ পয়সায়। সাউথইস্ট ব্যাংকের ৬ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সায়। জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৬৫ টাকা ৬০ পয়সা।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে আইপিডিসি ফাইন্যান্সের ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১১১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সায়হাম টেক্সটাইল মিলসের ২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩ টাকায়।


