শিরোনাম

South east bank ad

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সম্মিলিত ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী; অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও কেএম জাকারিয়া উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় বিভিন্ন শাখা থেকে প্রেরিত বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং যত দ্রুত সম্ভব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: